৪ মে ২০২৬, সোমবার

বাড্ডায় বিএনপি নেতা কামরুল আহসানকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “রাতে গুদারাঘাট এলাকায় চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন কামরুল আহসান। এ সময় দুজন দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহতের ভাগনে জামাই ইসমাইল হোসেন বলেন, কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছুই বুঝতে পারছে না পরিবার।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ নিউজ