নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা ও এনসিপির প্রতিনিধি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই কর্মসূচি শুরু হয়।বৈর আবহাওয়া হওয়ার দুপুর ২ টায় এই কর্মসূচি শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,”গত ১৫ বছর আওয়ামিলীগ দেশের মানুষ কে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এই দেশে মানুষ ভোট দিতে চায় কিন্তু নির্বাচনের কথা শুনলে কোন কোন উপদেষ্টার গায়ে জ্বর চলে আসে।আমরা সরকার কে বলবো দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।ড. ইউনূসের পদত্যাগ কে কেন্দ্র করে একটা দল নাটক সাজিয়েছিল।ইউনূস পদত্যাগ করতে চায় সেটা তার প্রেস ইউং জানাবে কিংবা তার অফিস জানাবে সেটা না করে এনসিপির নেতা নাহিদ গণমাধ্যম কে জানালো সে পদত্যাগ করতে চায়।আমাদের প্রশ্ন নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র নাকি?

ডিএনসিসির প্রশাসক হিসেবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য এজাজকে নিয়োগ দিয়ে সরকার মূলত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যেমন আওয়ামিলীগের ঠাঁই হয়নি তেমনি কোন জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। সরকারের কাছে আমাদের আহবান দ্রুত সময়ের মধ্যে এজাজকে অপসারণ করে তাকে আটক করা হোক। তা করলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দলের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন,”ডিএনসিসি প্রশাসক এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরেরে সক্রিয় নেতা। ফ্যাসিবাদী, স্বৈরাচার খুনি শেখ হাসিনার দোসর হয়ে কাজ করছে। তাছাড়া গাবতলি হাটের ইজারা নিয়ে অনিয়ম সহ বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে তিনি জড়িত। এই রকম দুর্নীতিবাজ, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরেরে সক্রিয় নেতা এজাজ প্রশাসক পদে থাকতে পারে না। অনতিবিলম্বে এজাজকে প্রশাসকের দায়িত্বে অপসারণ করতে হবে।
দলের আরেক উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান বলেন,”আমরা বাংলাদেশকে একটা জ*ঙ্গি রাষ্ট্র বানাতে পারিনা।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর নেতা প্রশাসক এজাজকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ করার আহবান জানাচ্ছি। কারণ সরকারেী নিরপেক্ষতা নিয়ে আজ আমরা চিন্তিত।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরও গণঅধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, মহানগর উত্তরের সহ সভাপতি রাকিবুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান,ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সম্রাট,যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুর হোসাইন, মোহাম্মদ জনি প্রমুখ

