(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই।
শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দলের নানা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।
নাসরিন সিদ্দিকীর নামাজে জানাজা, দাফন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

