১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

বিএনপি নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও রাজনৈতিক বিষয়াদি নিয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন। রোববার (১৫ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক ঘিরে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও বিএনপির এক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফর এবং এই কূটনৈতিক যোগাযোগকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি আগামী দিনের রাজনৈতিক সমীকরণে চীনের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিতও হতে পারে।

সর্বশেষ নিউজ