বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির প্রতিনিধি ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যিনি একইসঙ্গে পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিশেষ সহযোগী উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মূলত বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলেন।

