জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পেশীশক্তির রাজনীতি চলবে না- আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ অধিকার পরিষদের অফিস ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা ‌ও গণ অধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুর ভাই কে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করার প্রতিবাদে মশাল মিছিল এর আয়োজন করে গণঅধিকার পরিষদ ভাটারা থানা। আজ ১৬ই জুন সোমবার সন্ধ্যা ৭ টায় শাহজাদ পুর কনফিডেন্স শপিংমল এর সামনে থেকে শুরু করে, সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,”বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারতো না,প্রতিবাদ করতে পারতো না,তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা। এখন যদি কেউ মনে করো আমাদের দমাবে তাহলে তাদের ভাবনা ভুল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে দখলদারি চলবে না,চাঁদাবাজি চলবে না। নতুন বাংলাদেশে কোন পেশী শক্তির রাজনীতি চলবে না।এখন রাজনীতি হবে যোগ্যতা,এবং মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দিবে ভালো মানুষ গুলো। চাঁদাবাজ,দখলদার, দূর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাঁই হবে না। কেউ যদি পেশীশক্তির রাজনীতি করতে চায়,তাহলে তাদের পরিণতিও আওয়ামিলীগের মত হবে।

জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনার মত পতন ঘটায় নাই,বাংলাদেশের রাজনীতির গুনগত পরিবর্তনের সুযোগ করে দিয়েছে আমাদের কে। স্বাধীনতার ৫৩ বছরে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে , রাজনীতির গুণগত পরিবর্তন হয় নাই।এখন সবকিছু সংস্কার করে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। দেশকে সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরোনো বন্দোবস্তোর দিকে নিয়ে যাবে। মনে রাখতে হবে শুধু একটা নির্বাচনের জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয় নাই। আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান। আমরা এই সুযোগ কে কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে।বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম সেই হিসেবে তারা আমাদের মিত্র। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরকে অবরুদ্ধ করে রাখা,এবং দশমিনা গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের অফিস ভাংচুরের ঘটনায় বিএনপি যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ইন্ধন রয়েছে। বিএনপির এমন আচরণ জনগণ বিএনপি সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবে

 

দলের সহ সভাপতি আরিফুর রহমান বলেন,” পটুয়াখালীর ডিসি দলীয় পারপাস সার্ভ করে,তাই তাকে সেখান থেকে সরানোর দাবি জানাচ্ছি। নুরুল হক নুর কে অবরুদ্ধ ও অফিস ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা হাসান মামুন কে বহিষ্কার দাবি জানান তিনি।

গণঅধিকার পরিষদ ভাটারা থানার সভাপতি রাসেল আহমেদ এর সভাপতিত্বে, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন,বাড্ডা থানার সাধারণ বিল্লাল খান,সাংগঠনিক সম্পাদক জাহিদ, রামপুরা সাধারণ সম্পাদক বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব প্রমুখ।

সর্বশেষ নিউজ