৫ মে ২০২৬, মঙ্গলবার

কতদিন থাকতে পারে ভারী বৃষ্টি জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাত আগামী ২৫ জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এছাড়া মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, “আগামী ২৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর পর কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি বন্ধ হবে না, কারণ এটি বর্ষাকাল।”

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে।

বর্তমানে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি। দেশের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার প্রভাবের কারণে তাপমাত্রাও কিছুটা হ্রাস পেয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ (১৯ জুন) থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ নিউজ