১৮ এপ্রিল ২০২৬, শনিবার

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

আজ শনিবার (২১ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাও এর মধ্যে রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকায় আজ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সর্বশেষ নিউজ