৫ মে ২০২৬, মঙ্গলবার

দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ত্যাগের মনোভাব জরুরি: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ত্যাগের মনোভাব জরুরি: সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২০ জুন) রাজধানীর উত্তরায় উত্তরা মডেল থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দ্বীনের আন্দোলন শুধু ইচ্ছার বিষয় নয়, বরং এটি ফরজ দায়িত্ব। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ইউনিট পর্যায়ের নেতৃত্বের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউনিট হলো সংগঠনের মূল চালিকাশক্তি, তাই নিচের কাঠামো মজবুত করতে হবে।”

তিনি আরও বলেন, প্রান্তিক জনগণের কাছে ইসলামের বার্তা পৌঁছাতে সকল দায়িত্বশীলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বর্তমান সময় দাওয়াতি কাজের ব্যাপক বিস্তারের দাবি করছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জনগণ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত। এই সময়ে ইসলামপন্থিদের ঘরে বসে থাকার সুযোগ নেই। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরা মডেল থানার আমির অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি বদিউজ্জামান। দারসুল কুরআন পেশ করেন মাওলানা ড. কামরুল হাসান শাহীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ঢাকা-১৮ আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, থানার নায়েবে আমির হারুনুর রশীদ তারেক এবং ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান।

সর্বশেষ নিউজ