৬ মে ২০২৬, বুধবার

ইসরায়েলের মোট জনসংখ্যা কত ?

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইসরায়েলের মোট জনসংখ্যা কত ?

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্তমান জনসংখ্যা প্রায় ৯৫ লাখ ১২ হাজার। প্রতি বর্গকিলোমিটারে গড়ে বসবাস করেন ৪০০-৫০০ জনের মতো মানুষ। যদিও ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীর উপস্থিতিও উল্লেখযোগ্য।

জার্মান গবেষণা সংস্থা Statista–র এক জরিপ অনুযায়ী, ইসরায়েলে ইহুদিদের পরে সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো মুসলিমরা। ২০২৩ সালের তথ্যে দেখা যায়, ইহুদি জনসংখ্যা ছিল প্রায় ৭১.৫ লাখ, আর মুসলমানের সংখ্যা ছিল প্রায় ১৭.৭ লাখ। এছাড়াও দেশটিতে খ্রিষ্টান প্রায় ১.৮ লাখ এবং দ্রুজ সম্প্রদায়ের লোকসংখ্যা প্রায় ১.৫ লাখ।

বিশ্বজুড়ে ইহুদি জনগোষ্ঠীর বিশ্লেষণ করে Pew Research Center জানায়, বিশ্বের মোট ইহুদিদের প্রায় অর্ধেক ইসরায়েলে বাস করেন। বাকি অংশ মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানির মতো দেশে ছড়িয়ে আছে।

উল্লেখযোগ্য একটি তথ্য হলো—ইসরায়েলের মুসলিম ও খ্রিষ্টানদের অধিকাংশই ফিলিস্তিনি আরব বংশোদ্ভূত, যারা এখন দেশটির নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ করে আসছেন। বহু আরব নাগরিকই মনে করেন, রাষ্ট্রীয়ভাবে তারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত হন।

অন্যদিকে, হিব্রু ইউনিভার্সিটি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ইসরায়েলি ইহুদিদের মধ্যে ৮২.৭% মানুষ ইরানের ওপর সামরিক হামলার পক্ষে মত দেন। অথচ ইসরায়েলি আরবদের মধ্যে ৬৭.৯% এর বিরোধিতা করেন এবং অনেকে সেই সম্ভাবনায় আতঙ্কিত ও হতাশ বোধ করেন।

সর্বশেষ নিউজ