ইরানে হামলায় জামায়াত আমিরের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানান।
সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৩ জুন ইসরায়েল এবং ২১ জুন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানে অতর্কিত হামলা চালিয়েছে, তা ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট বিপরীত।
তিনি বলেন, এ ধরনের হামলা অযৌক্তিক, অবৈধ এবং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এর মাধ্যমে শান্তি নষ্ট করে বিশ্বকে সংঘাতের পথে ঠেলে দেওয়া হচ্ছে।”
ডা. শফিক আরও বলেন, মার্কিন সিনেটের শুনানিতে স্পষ্টভাবে বলা হয়েছে—ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবুও মিথ্যা অজুহাতে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে, যা বিশ্ববাসীকে হতবাক করেছে।”
তিনি বলেন, “এই আগ্রাসী কর্মকাণ্ড শুধু ইরানের জন্য নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।
জামায়াত আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জাতিসংঘ ও বিশ্ব শক্তিগুলোকে এগিয়ে এসে এই অন্যায় থামাতে হবে। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।”

