বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ চারটি বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মী সম্মেলন আগামীকাল (২৪ জুন) রাজধানীর আশুলিয়ায় অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্ভুক্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ও জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল এই সম্মেলনে অংশ নেবে।
সম্মেলন হবে আশুলিয়ার জিরো পয়েন্ট এলাকায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস সংলগ্ন মডেল টাউনে। সময় নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার দুপুর ২টায়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আওতায় বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ধারাবাহিক কর্মী সম্মেলনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।
ছাত্রদলের নেতারা জানান, সম্মেলনের মূল লক্ষ্য সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করা। পাশাপাশি ভবিষ্যতের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

