পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে দেশটির পক্ষ থেকেই ‘অফিশিয়াল সফর’ হিসেবে অভিহিত করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যুক্তরাজ্যের পক্ষ থেকেই বলা হয়েছিল, এটি একটি অফিসিয়াল সফর। তাদের বক্তব্যের পর আমরাও তা নিশ্চিত করি, এতে কোনো সন্দেহ নেই।
তবে সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক না হওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “বৈঠকটি কেন হয়নি, এ মুহূর্তে আমি সঠিকভাবে বলতে পারছি না। কারণ, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম না। যারা ছিলেন, তারাই ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হলো— মিটিংটি হয়নি।”
এর আগে গত ১৮ জুন এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী বলেন, “সফরের আগে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার আমাকে এক ব্রেকফাস্ট মিটিংয়ে জানান, তারা এ সফরকে সরকারি সফর হিসেবে আপগ্রেড করেছে
তবে এরপরও ইউনূস ও স্টারমারের মধ্যে বৈঠক না হওয়ায় দায় কার— জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন দেখা যাক, এর দায় কেউ নেয় কিনা।
তিনি আরও বলেন, তারা বলেনি এই সময়ে বৈঠকটি হবে। তবে সফরটি অফিসিয়াল— এটি বলা হয়েছিল এবং সেই অনুযায়ী আমাদের প্রত্যাশাও ছিল।

