৩ মে ২০২৬, রোববার

ছাত্রলীগে শিবির নেতাদের পুনর্বাসন অভিযোগ : ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

একই অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন—এই মন্তব্য করে ছাত্রলীগে জামায়াত-শিবিরের নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ও সেক্রেটারি ছাত্রলীগে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে—এমন প্রমাণ ছাত্রদলের কাছে রয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছাত্রলীগের কমিটিতেও অন্তর্ভুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ তোলেন রাকিব।

তিনি বলেন, ছাত্রলীগে জামায়াত-শিবিরপন্থী নেতাদের পুনর্বাসনের যে ধারা শুরু হয়েছে, তা ছাত্রসমাজ মেনে নেবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একজন ছাত্র কীভাবে এখনো ছাত্রত্ব বজায় রাখে—এটা বড় প্রশ্ন।

রাকিব আরও বলেন, বাংলাদেশে এখনো আলবদরের মতো একটি গুপ্ত বাহিনী সক্রিয় রয়েছে। যারা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করে, তারা আগে তাদের সংগঠনে থাকা শিবিরপন্থী নেতৃত্বের ব্যাখ্যা দিক।

আহ্বায়ক কমিটির বিষয়ে তিনি জানান, নিষ্ক্রিয়দের তালিকা তৈরি করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা ত্যাগ করেছেন, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। যাচাই-বাছাইয়ের পর চলতি শিক্ষার্থীদের দিয়েই বিভাগভিত্তিক আহ্বায়ক কমিটি গঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, জবি ছাত্রদল অনেক গুম ও খুনের শিকার হয়েছে। আজও অনেক নেতাকর্মী নিখোঁজ। আমরা তাদের খোঁজে এখনো অপেক্ষায় আছি।

সর্বশেষ নিউজ