গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
spot_img
spot_img

ফিফা ক্লাব বিশ্বকাপে সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে লস ব্লাঙ্কোসরা।

শুক্রবার (২৭ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, ফেদে ভালভার্দে ও গঞ্জালো গার্সিয়া।

ম্যাচের ৪০তম মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করেন ভালভার্দে, যাকে অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুসই।

৮৪ মিনিটে তরুণ গঞ্জালো গার্সিয়া চমৎকার এক চিপ শটে রিয়ালের তৃতীয় গোলটি করে ম্যাচে মোড়াল সিদ্ধান্ত এনে দেন। ডিফেন্ডারের ভুল কাজে লাগিয়ে গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে মুখোমুখি হবে জি-গ্রুপ রানার্স আপ জুভেন্টাসের। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুলাই (শনিবার) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১টায়।

সর্বশেষ নিউজ