মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো. মাসুম বিল্লাহ, হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার নীলকমল ইউনিয়নের সাবেক উকিলকান্দি গ্রামের পূর্ব পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের নীলকমল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার।

তিনি বলেন, নদীতে ভাসতে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গেছে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ফরেনসিক বিভাগের মতামতের অপেক্ষায় আছেন তারা।

নীলকমল নৌ-পুলিশের ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস বলেন, লাশটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে তদন্ত আরও সহজ হবে এবং মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।

সর্বশেষ নিউজ