মাদকদ্রব্যসহ নাফিজ মোহাম্মদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

এলিট ফোর্স র‌্যাবকে নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আলোচিত হওয়া নাফিজ মোহাম্মদ আলমকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে  ভাটারা থানার পুলিশ।

সোমবার রাতে বসুন্ধরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা এইদিন এইসময়কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন।

এছাড়া তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা নাফিজকে সোমবার আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি।

সর্বশেষ নিউজ