ন্যাশনালিস্ট বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ফ্যাসিস্ট-স্বৈরাচারের দোসরদের অপসারণ, শিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম চালু এবং যাবতীয় সংস্কার ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে ন্যাশনালিস্ট বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রফেসর শামিম আরা লুনাকে উপদেষ্টা, ড. এস. এম. আলমগীর কবীরকে আহ্বায়ক এবং গাজী মিজানুর রহমান পিএইচডিকে সদস্য সচিব করে বৃহস্পতিবার ৫১ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— প্রফেসর শাহনাজ পারভীন, প্রফেসর মো. ফিরোজ আলম, প্রফেসর ড. আমিরুল ইসলাম সবুজ, প্রফেসর মো. গোলাম ফিরোজ, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দোহা, মো. আবুয়াল কায়সার, মোসা. নুরজাহান পাখি, গাজী মো. কাওছার, এ কে এম শাহাবউদ্দীন, মোশাররফ হোসেন, মো. সোলায়মান, মোহাম্মদ শেখ ফরিদ, মো. আনিসুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জুলমত হোসেন প্রমুখ।

অফিসার্স ক্লাব, ঢাকায় পূর্বে অনুষ্ঠিত সভা ও কার্যক্রমের ধারাবাহিকতায় সাবেক ছাত্রনেতা ও প্রকৃত ন্যাশনালিস্টদের সমন্বয়ে এ কমিটি গঠিত হয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশের শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষা খাতে নৈরাজ্য বন্ধে মেধাভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে

সর্বশেষ নিউজ