শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে বন্ধ থাকছে ভোমরা বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার শুরু থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত এ ছুটি বলবৎ থাকবে। তবে আর্ন্তজাতিক পাসপোর্ট যাত্রীদের চলাচল ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
শনিবার (৪ অক্টোবর) থেকে উভয়দেশের স্থল বন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। এবার দুর্গোৎসবের ছুটি ভোগ করতে ঘোজাডাঙ্গা কাস্টমস সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশন কার্যালয়ে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে। প্রাপ্ত চিঠির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা।

