বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চাই: অ্যাডভোকেট শাহজাহান

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি পূজা উদযাপন সফল ও সার্থক করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির প্রতীক। এ উৎসবে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়—এটি আমাদের সবার দায়িত্ব। বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকুক।

এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আমীর গোলাম মাওলা, ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মো. শরীফ খান, ১০ নং ওয়ার্ডের নায়েবে আমীর নুরুন্নবী ভুইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সহ-সভাপতি ফয়সাল খান, শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান, আলাউদ্দিন ঢালী, সালাউদ্দিন ঢালীসহ ১০ ও ১১ নং ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ