সনাতনী ধর্মাবলম্বীদের মহানবমী উপলক্ষে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব)আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী লায়ন এড.আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার দিনভর তিনি তার নির্বাচনী এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের বিশেষ এই দিনে তাদের সঙ্গে সময় কাটান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলবো। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই দেশের সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করছে। সবার মাঝে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অতুলনীয়।
এডভোকেট ইকবাল বলেন, জুলাই রক্তের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বিএনপিসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দল ও সংগঠন ১৬ বছর চরম নির্যাতন নিপীড়নের শিকার হন। মানুষের অধিকার বলতে কিছু ছিল না। এমনটি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও তখন তাদের শংকিত থাকতে হতো। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে একটি সুন্দর নির্বাচনের।
এদিন তিনি হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া তার নিজের সম্পাদিত কাব্যগ্রন্থ “যেখানে আঁধার আকাশ ভরা সেখানে কবিতা ধ্রুবতারা” সবাইকে উপহার হিসেবে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পূজামণ্ডপ কমিটির পক্ষে স্বপন রায়,সুকমল রায়,নয়ন কুমার রায়,রতন দাস,চন্দন বর্মন,শ্যামল মোদক, সবুজ সাহা, প্রদীপ বর্মন, রানা দাস, অপু সাহা, অজিত বর্মন,ডাক্তার স্নেহাশীষ নাগ,স্যার উত্তম কুমার নাগ,আজহার হোসেন, সাইফুল ইসলাম খোকন, আদিলুর রহমান আকন্দ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

