১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

পুলিশ পিটিয়ে ২ চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
নরসিংদীতে যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। 
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং–সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে অতিরিক্ত এসপি শামীমের নেতৃত্বে আট পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ফেরার পথে আরশিনগর মোড়ে তারা দেখতে পান, কয়েক ব্যক্তি ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন।
এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালান চাঁদাবাজদের সহযোগীরা। তারা সবাই বিএনপি নেতাকর্মী ও দলটির শহর শাখার সহসভাপতি আলমগীর হোসেনের অনুসারী বলে একাধিক সূত্র দৈনিক এই দিন এই সময়কে নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, হামলাকারীরা পুলিশ কর্মকর্তা শামীমকে মাটিতে ফেলে তার ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং লাথি-ঘুষি মারে। এ সময় তারা আটক দুই চাঁদাবাজকেও ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, পুলিশ কর্মকর্তা শামীমের ঘাড় ও পায়ে প্রচণ্ড আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে। তিনি মারাত্মকভাবে আহত হন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সর্বশেষ নিউজ