চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ৮নং বাগাদী ইউনিয়নের শাহজালাল মার্কেট, করেগো দোকান, ঢালীর ঘাট বাজারসহ বিভিন্ন বাজার ও মার্কেটে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সংক্ষিপ্ত পথসভায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বেকারত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, এবং জনগণ নিজের অধিকার নিজের হাতে ফিরে পাবে। দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন অপরিহার্য। উন্নয়নের নামে লুটপাট নয়, আমরা চাই ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা—যেখানে প্রত্যেক মানুষ মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়, আদর্শ ও সুশাসনের বাংলাদেশ। জনগণের ভোটে সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন—সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, উপজেলা সেক্রেটারি সুলতান মাহমুদ, ৮নং বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন খান, সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী হোসাইন, মো. আবুল বাশার, মো. মোশারফ হোসেন মেম্বার, হাফেজ এমদাদ হোসেন, আব্দুল ছালাম ও আল আমিন গাজীসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

