তরুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক: অ্যাডভোকেট শাহজাহান

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

“তরুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক”—এই স্লোগানকে সামনে রেখে এবং অন্যায়, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শাহমাহমুদপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ শেষে ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে—তাই তাদের প্রথম ভোট হতে হবে ন্যায় ও আদর্শের প্রতীকে, দাঁড়িপাল্লায়।

তিনি আরও বলেন, অন্যায়, অবিচার, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই পারে প্রকৃত পরিবর্তনের পথ দেখাতে। মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে আল্লাহভীতির ভিত্তিতে কাজ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট আব্দুল কাদের খান, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য পিএম গিয়াস উদ্দিন আজম, শাহমাহমুদপুর ইউনিয়নের আমির হাফেজ মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা আখতার হামিদ পাটোয়ারী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, অফিস সম্পাদক মোস্তফা গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় অ্যাডভোকেট শাহজাহান মিয়া পর্দার আড়ালে মা–বোনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ নিউজ