দেশীয় অস্ত্রসহ ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ জন কিশোর গ্যাং এর সদস্যকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেনঃ চাঁদপুর শহরের আলিমপাড়া এলাকার মোঃ ইসমাইল (১৭), শহরের ১৪নং ওয়ার্ডের মঠখোলা এলাকার মোঃ রেজওয়ান ইসলাম তানিম(১৬), বড় স্টেশন এলাকার ছলেমান আজিমীন (১৫), নাজিরপাড়া এলাকার রেদুয়ান হোসেন(১৭)।

জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিক নির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া এর নেতৃত্বে এসআই(উপ-পরিদর্শক) আবুল কালাম গাজীসহ একটি চৌকস টিম বৃহস্পতিবার রাতে শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দেশীয় অস্ত্রসহ ৫ জন কিশোর গ্যাং এর সদস্য মোঃ ইসমাইল, মোঃ রেজওয়ান ইসলাম তানিম, ছলেমান আজিমীন ও রেদুয়ান হোসেনসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর সদর মডেল থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। যার যার অবস্থান থেকে কিশোর গ্যাং নির্মূলে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ নিউজ