১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

পুতিনকে প্রভাবিত করে যুদ্ধ থামাতে পারেন শি জিনপিং: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করার ক্ষেত্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এমন কথাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এই দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তার আগে এই মন্তব্য করলেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি পুতিনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন শি জিনপিং… আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন বিষয়েও কথা বলব।”

ট্রাম্প জানান, তার আসন্ন এশিয়া সফরে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও জাপান সফরেও যাবেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “দক্ষিণ কোরিয়ায় আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা একসঙ্গে অনেক প্রশ্ন, সংশয় এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব।”
তিনি আরও বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক “খুব ভালো”। একইসঙ্গে আসন্ন বৈঠকটি “ফলপ্রসূ” হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ নিউজ