চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান সালামত খান বাড়ির সুলতান খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি সাবেক চেয়ারম্যান সালামত খানের বাড়ির আঙিনায় জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খান (মন্টু), ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আখতার হোসেন বকাউ, আমেরিকান প্রবাসী আনোয়ার খান, সাংবাদিক ও শিক্ষক আব্দুল গনি, ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তাহের কাজী, মোঃ মাইন উদ্দিন প্রধানীয়া, মোঃ শাহ আলম পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান খান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের ছোট ভাই আব্দুর রহমান।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
চাঁদপুরের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে মরহুম সুলতান খান ছিলেন পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

