ঈদ শেষে স্বস্তির ট্রেনে ঢাকামুখী জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার খুলেছে অফিস-আদালত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে এরইমধ্যে ঢাকায় ফিরে অফিস শুরু করেছেন অনেকে। আবার অনেকে এখনও ফিরছেন রাজধানীতে।

ঈদের পঞ্চম দিনে আজ বুধবার সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে হাজারো মানুষকে ঢাকায় ফিরতে দেখা যায়। তাদের কেউ একা, কেউ আবার পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত নগরীতে ফিরছেন।

কমলাপুর ঘুরে দেখা যায়, কিছুক্ষণ পর পর দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন এসে থামছে। ট্রেনগুলো থামার সঙ্গে সঙ্গে কানায়কানায় পূর্ণ হয়ে যায় প্ল্যাটফর্ম।ট্রেনগুলো ফিরছে নির্ধারিত সময়েই।সেই সাথে নেই কোন যাত্রী ভোগান্তি।

এ ব্যাপারে স্টেশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়েই ফিরছে ট্রেনগুলো। ট্রেনে স্বস্তি নিয়েই যাতায়াত করছেন যাত্রীরা।

 

সর্বশেষ নিউজ