২২ ফেব্রুয়ারি ২০২৬, রোববার

সংবাদমাধ্যমের প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা হঠকারিতা: রাষ্ট্রদূত মুশফিকুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, মতের ভিন্নতা বা বিরোধের অজুহাতে কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা হঠকারিতা এবং নিছক ঘৃণার বহিঃপ্রকাশ।

 

নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, এ ধরনের উদ্দেশ্যে দেশে–বিদেশে দীর্ঘদিন ধরে সংগ্রাম বা বিশ্বজনমত গড়ে তুলতে তিনি কখনোই নিজেকে উজাড় করেননি।

 

জাতিসংঘ ও হোয়াইট হাউসের বিভিন্ন ব্রিফিংয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মুক্তমতের পক্ষে ধারাবাহিকভাবে অবস্থান নেওয়া সাবেক এই সাংবাদিক আরও লিখেছেন, সংবাদমাধ্যমের কোনো প্রতিষ্ঠান ধ্বংসের অপতৎপরতাকে ন্যায্যতা দেওয়ার কোনো সুযোগ নেই।

 

রাষ্ট্রদূত মুশফিক তার স্ট্যাটাসের শেষাংশে লিখেছেন, এমন অপতৎপরতাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই।

সর্বশেষ নিউজ