ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেতা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
হলফনামায় জানানো হয়েছে, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া বিদেশে তার আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। আয়কর হিসেবে তিনি ইতিমধ্যে ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।

