মঙ্গলবার সকাল সকাল নিজের বিয়ের খবর দিয়ে সবাইকে অবাক করেন দেন আলোচিত ও বিতর্কিত ইউটিউবার সালমান মুক্তাদির। খানিক বাদে সবাই আরও অবাক হন এটা জেনে যে, সালমানের স্ত্রী নাকি দুই সন্তানের মা।
সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে এমনই রসালো আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, সালমান মুক্তাদিরের স্ত্রীর নাম দিশা ইসলাম।
জুনায়েদ ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী দিশার সঙ্গে সালমানের ও আগের স্বামীর বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘সালমান মুক্তাদির সত্যি বিয়ে করছে নাকি প্রাঙ্ক করল? সাফিয়া সাথীর পোশাকের প্রমোশনের জন্য এমন না তো! কারণ সালমান যাকে স্ত্রী বলতেছে, দিশা ইসলাম তো অন্যকে তার স্বামী বলতেছে।’
তাহসিন নামের এক নারী তার ফেসবুকে লিখেছেন, ‘মেয়েরা হতাশ হয়ো না, সালমান তোমাদের হতাশ করেনি। সালমানের স্ত্রী দুই বাচ্চার মা।’
এ ব্যাপারে জানতে সালমান মুক্তাদিরের সেলফোন নাম্বার একাধিক বার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
তবে জানা গেছে, ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। সে সংসারে তার দুটি কন্যাসন্তানও রয়েছে। নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্ত আগের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালোই ছিল। পরে কী হয়েছে তা অজানা।
এদিকে ২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়। সেই ছবিতে তার স্বামীও ছিলেন। সেসময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন।
মঙ্গলবার সকালে সালমান মুক্তাদির ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ৩০ এপ্রিল তিনি বিয়ে করেছেন। যদিও ওই পোস্টে স্ত্রীর নাম-পরিচয় জানাননি। কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই প্রকাশ হয়ে গেল সবকিছু।

