২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার

স্বামীকে বিজয়ী করার আহ্বান আরিফপত্নীর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে স্থানীয় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নারী ভোটারদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকায় স্থানীয় বিএনপি নেতা জিয়ারত খানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক শ্যামা হক চৌধুরী।

তিনি বলেন, আরিফুল হক চৌধুরী একজন কাজ পাগল মানুষ। কাজের মাধ্যমেই তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সিলেট নগরীকে তিনি নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। এ কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে এ এলাকার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন।

তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে হবে।

বিএনপি নেতা জুলহাস শিকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা ও যুবদল নেতা আব্দুল হান্নান অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, পরিচালক সায়িমা সুলতানা চৌধুরী, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, বিএনপি নেতা আজির উদ্দিন সরকার, রমজান আলী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, মহিলা দলনেত্রী শাহিনা বেগম, বেলী রাণী প্রমুখ।

সর্বশেষ নিউজ