২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার

‘অন্যায়ের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতেও রাজি আছি’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আসন্ন জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সাবেক নেতা মুহাম্মদ রাশেদ খাঁনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ফিরোজ। এ কারণে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, অন্যায় ও ষড়যন্ত্রের প্রতিবাদ করতে গিয়ে শতবার বহিষ্কার হতে হলেও তিনি জনগণের স্বার্থে তা মেনে নিতে প্রস্তুত।

বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সাইফুল ইসলাম ফিরোজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অন্যায় ও ষড়যন্ত্রের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতে রাজি জনগণের স্বার্থে। জনগণই ব্যালটে জবাব দেবে ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি।’

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ নিউজ