২৭ এপ্রিল ২০২৬, সোমবার

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার পরিবারসহ দাওয়াত দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্র প্রদান করেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিকেল পাঁচটায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, রাজনীতিতে ব্যাড প্রাক্টিস যেন না থাকে। পার্লামেন্ট যেন হয় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু, এটাই গণতন্ত্র। বিগত সরকারের সময়ে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তার পুনরাবৃত্তি যেন না হয়।

সর্বশেষ নিউজ