৬ মে ২০২৬, বুধবার

৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো যাচাইবাছাই করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৬ মে) ডিসি সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মামলার তালিকা পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশনা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের পর জেলা পর্যায়ে কতগুলো গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের মামলা দাখিল হয়েছে, তার তালিকা চাওয়া হয়েছে। মহানগরগুলোতে মামলার সংখ্যা বেশি হওয়ায় সেগুলো দ্রুত যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দোষ ব্যক্তিদের নিষ্কৃতি ও আইনি প্রক্রিয়া

সালাহউদ্দিন আহমদ বলেন, “অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাজার হাজার লোককে আসামি করেছেন। আমরা যাচাই করে দেখব প্রকৃত আসামি কারা।” তিনি আরও জানান, এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে। সেখানে আইনমন্ত্রীর সভাপতিত্বে গঠিত কমিটি ভেটিং করার পর সিআরপিসির ৪৯৪ ধারা অনুযায়ী অযোগ্য মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ