৮ মে ২০২৬, শুক্রবার

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ‘মাওরা রুবেল’ গ্রেপ্তার

spot_img
spot_img

রাজধানীর মোহাম্মদপুরে মো. রুবেল ওরফে মাওরা রুবেল (২২) নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বুধবার (৬ মে) রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে রুবেলের কাছ থেকে একটি ‘সামুরাই’ উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গত ১১ এপ্রিল আদাবর এলাকায় একজন ডেলিভারি ম্যানকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় রুবেল জড়িত ছিল, যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে মূলত চাপাতি ও সামুরাই দিয়ে ভয় দেখিয়ে সাধারণ মানুষের মোবাইল ও টাকা ছিনতাই করতো। রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ নিউজ