৭ মে ২০২৬, বৃহস্পতিবার

মাদারীপুরের কুখ্যাত সন্ত্রাসী ‘বোমারু ফয়সাল’ গ্রেপ্তার, হত্যা-ধর্ষণসহ আছে ১৭ মামলা

spot_img
spot_img

মাদারীপুরের কালকিনি উপজেলার চিহ্নিত সন্ত্রাসী ফয়সাল তালুকদার ওরফে বোমারু ফয়সালকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) রাতে ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালের বিরুদ্ধে কালকিনি থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও বিস্ফোরণসহ ১৭টি মামলা রয়েছে। ২০০৬ সাল থেকে অপরাধ জগতে জড়ানো ফয়সাল কালকিনির অন্তত পাঁচটি ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এবং বাবা-ছেলেসহ তিন খুনের মামলায় সে জড়িত ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়েও তার বিরুদ্ধে হামলা ও লুটের একাধিক মামলা হয়। কুখ্যাত এই সন্ত্রাসীর গ্রেপ্তারের খবরে কালকিনির জনমনে স্বস্তি নেমে এসেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।

সর্বশেষ নিউজ