রংপুরের মিঠাপুকুরে পরকীয়া প্রেমের জেরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক হয়েছেন লতিবপুর ইউনিয়ন বিএনপির এক নেতা। আটককৃত ওই নেতার নাম ওমর আলী (৪৫)।
তিনি ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। তার নিজ বাড়ি একই ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের এক বিধবা নারীর সাথে দীর্ঘ দিন ধরে বিএনপি নেতা ওমর আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এই সম্পর্কের সুবাদে তিনি প্রায়ই ওই নারীর বাড়িতে গোপনে যাতায়াত করতেন। সর্বশেষ সোমবার ওই নারীর বাড়িতে গেলে স্থানীয় জনতা টের পেয়ে যায় এবং তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে।
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
(তথ্যসূত্র: মিঠাপুকুর আপডেট নিউজ)

