সীমান্ত হত্যাসহ পুশইন পর্যালোচনা করছে জামায়াত: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াতের আমীর শফিকুর রহমান বলেন, সীমান্ত হত্যাসহ পুশইন পর্যালোচনা করছেন তারা।

শনিবার (৯ মে) ৭ দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেকগুলো অসম চুক্তি আছে যা পর্যালোচনা করা হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দেখতে আগামীকাল (রোববার) থেকেই সরাসরি মাঠে নামা হবে বলেও জানান তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিবাচক সাড়া দিয়েছে। থাইল্যান্ডে চিকিৎসারত আহত জুলাই যোদ্ধারা গণভোটের পূর্ণ বাস্তবায়ন চান বলে জানান তিনি।

এছাড়া গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার নিন্দা জানিয়ে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

সর্বশেষ নিউজ