১১ মে ২০২৬, সোমবার

কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

শনিবার (৯ মে) রাজধানীর গুলশান-এর একটি হোটেলে “সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী” শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে কথা বললেও এখন তারা অবস্থান পরিবর্তন করেছে। সরকার টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের জনগণ মেনে নেবে না।

তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা এবং শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার সাড়া না দিলে কঠোর আন্দোলনের পথেই যাবে তারা।

আলোচনা সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ