১১ মে ২০২৬, সোমবার

দুই সন্তানকে নিয়ে মা দিবস উদ্‌যাপন পরীমণির

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আজ বিশ্ব মা দিবস। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। এই বিশেষ দিনে মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে নানা আয়োজন করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

পর্দায় নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে এখন মাতৃত্বই তার সবচেয়ে বড় পরিচয়। ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য এবং মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই এখন তার ব্যস্ততা ও ভালোবাসার জগৎ।

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই সন্তানকে নিয়ে একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, দুই সন্তানকে পাশে নিয়ে বিছানায় শুয়ে আছেন পরীমণি। মাতৃত্বের স্নেহমাখা সেই মুহূর্তে যেন ফুটে উঠেছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ সকাল প্রিয় মা দিবস”।

পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের ভালোবাসায় ভাসছেন এই অভিনেত্রী। মন্তব্যের ঘরে অনেকে তাকে একজন দায়িত্বশীল ও সাহসী মা হিসেবে প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, সন্তানের প্রতি পরীমণির ভালোবাসা ও দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই সময় কাটছে পরীমণির। জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও মাতৃত্বকে হাসিমুখে গ্রহণ করেছেন তিনি। আর মা দিবসে সেই ভালোবাসারই আরেকটি সুন্দর ছবি তুলে ধরলেন এই অভিনেত্রী।

সর্বশেষ নিউজ