সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন
গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শোনা যাচ্ছিল, লিভার–সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
বিষয়টি শনিবার (৯ মে) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারিনা কায়সারের বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। কারিনার অবস্থার অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান তিনি।
আগে ফ্যাটি লিভার ছিল
কায়সার হামিদ বলেন, অবস্থা খুব একটা ভালো নয়। আগে ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, (শুক্রবার) লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।মেয়ের জন্য দোয়া চেয়ে কায়সার হামিদ আরও বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

