১১ মে ২০২৬, সোমবার

ইরানে হামলার আগে ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল: ওয়ালস্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার আগে প্রতিবেশী দেশ ইরাকে গোপনে একটি ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। ইরাকের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে এই গোপন ঘাঁটিটি স্থাপন করা হয়েছিল বলে শনিবার (৯ মে) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

ঘাঁটির উদ্দেশ্য ও প্রস্তুতি একাধিক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর আগে এই ঘাঁটিটি তৈরি করা হয়। এখান থেকে মূলত ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা প্রদান করা হয়েছিল।

এছাড়া ঘাঁটিতে ইসরায়েলের স্পেশাল ফোর্সের সৈন্য এবং উদ্ধারকারী দল অবস্থান নিয়েছিল। এর প্রধান লক্ষ্য ছিল, ইরানে হামলা চালানোর সময় যদি ইসরায়েলের কোনো বিমান ভূপাতিত হয়, তবে দ্রুততম সময়ের মধ্যে পাইলটকে নিরাপদে উদ্ধারে যেন এখান থেকে সরাসরি অভিযান শুরু করা যায়।

ইরাকি সেনাদের সঙ্গে সংঘর্ষ ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্চের শুরুতে ইরাকের সেনারা মরুভূমির বুকে থাকা এই ঘাঁটির সন্ধান পান। তারা ঘাঁটির দিকে অগ্রসর হতে চাইলে তাদের থামাতে ইসরায়েল উল্টো ইরাকি সৈন্যদের ওপর বিমান হামলা চালায়। সে সময় ইরাকের সংবাদমাধ্যমগুলোতে এক ইরাকি সেনা নিহতের খবর প্রকাশিত হয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্থানীয় এক মেষপালক প্রত্যন্ত ওই মরুভূমিতে হেলিকপ্টার ওঠানামা এবং গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ইরাকি সেনাদের বিষয়টি অবহিত করেছিলেন। তবে ইরাকি সেনারা যেন ওই অঞ্চলে আর প্রবেশ করতে না পারে, ইসরায়েল সেই ব্যবস্থাও করেছিল এবং তাতে তারা সফল হয়।

যুক্তরাষ্ট্রের অবস্থান ওই ঘটনার সময় ইরাক সরকার নিজেদের সেনা নিহতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তাদের অভিযোগ ছিল, মার্কিন বাহিনী কোনো ধরনের সমন্বয় ছাড়াই এই হামলা চালিয়েছে। তবে ওয়ালস্ট্রিট জার্নালকে আরেকটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই ঘাঁটির বিষয়ে আগে থেকে জানলেও এর সঙ্গে তারা সরাসরি জড়িত ছিল না।

এই প্রসঙ্গে এক সামরিক বিশেষজ্ঞ সংবাদমাধ্যমটিকে জানান, ইরাকের পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ মরুভূমি গোপন ঘাঁটি তৈরির জন্য একটি আদর্শ স্থান। অঞ্চলটি সুবিশাল হলেও সেখানে জনবসতি খুবই বিরল, যা এ ধরনের গোপন সামরিক তৎপরতার জন্য অত্যন্ত অনুকূল।

(তথ্যসূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল)

সর্বশেষ নিউজ