১১ মে ২০২৬, সোমবার

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। এনসিপি কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১০ মে) রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা করবেন। সেখানে তিনি অংশ নেবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ।

সফরকালে আসিফ মাহমুদ মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা ও ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা ও কমিউনিটি কার্যক্রমেও তার অংশগ্রহণের কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ নিউজ