১১ মে ২০২৬, সোমবার

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আজ বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় দিবসটি। সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও এই দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন।

তবে যারা মাতৃত্ব করছেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করছেন; তাদের জন্যও এই দিনটি বিশেষ। কারণ, মায়েদের এক অন্যরকম লড়াই আর সার্থকতার গল্পও বলা হয় এই দিনে। ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসও তেমনই একজন।

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর দীর্ঘ সময় রাজত্ব করেছেন রূপালী পর্দায়। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালে ভালোবেসে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন তিনি। তবে দীর্ঘ ৯ বছর সেই খবর ছিল লোকচক্ষুর আড়ালে।

২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে হাজির হয়ে বিয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি। ২০১৮ সালে বিচ্ছেদের পর থেকে ছেলে জয়কে আগলে রেখেই তৈরি হয় অপুর সংসার।
সেই অপু বিশ্বাসই এবার মা দিবসে দিলেন বিশেষ বার্তা! এক ফেসবুক পোস্টে চিত্রনায়িকা লিখেছেন, মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।

অপুর এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, অপু তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার রেশ ধরে বকলমে কোনো বিশেষ কাউকে ইঙ্গিত করেছেন। নেটিজেনদের কেউ কেউ এমন যুক্তি এনেছেন, শাকিব খানের আরেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর দিকে ইঙ্গিত করে এই পোস্ট দিয়েছেন অপু। কারণ, বুবলীর সন্তান শেহজাদ খান বীরের খবরও নাকি দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল।

এদিকে নেটিজেনরা অপুকে উদ্দেশ্য করে এও বলছেন, ‘নিজেই সেই পথের পথিক।’ কারণ, অপু বিশ্বাস নিজেও সন্তান জন্ম দেওয়ার কয়েক বছর পর বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।

সর্বশেষ নিউজ