১১ মে ২০২৬, সোমবার

প্রতিশোধ আর শিরোপার রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক
spot_img
spot_img
ফুটবল বিশ্ব আবারও থমকে যাবে এক ম্যাচের অপেক্ষায়। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াই মানেই আলাদা উত্তেজনা, আলাদা আবেগ। এল ক্লাসিকো শুধু তিন পয়েন্টের হিসাব নয়; এটি মর্যাদা, ইতিহাস আর শ্রেষ্ঠত্বের এক চিরকালীন যুদ্ধ। আজ বাংলাদেশ সময় রাত ১টায় ন্যু ক্যাম্পে মৌসুমের শেষ লা লিগা এল ক্লাসিকোতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বার্সেলোনার সামনে শিরোপা ও প্রতিশোধের হাতছানি ম্যাচটি বার্সেলোনার জন্য বাড়তি গুরুত্বপূর্ণ। কারণ, আজ মাত্র এক পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। তবে শুধু শিরোপাই নয়, এই ম্যাচে হান্সি ফ্লিকের দলের সামনে রয়েছে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ।

চলতি মৌসুমে লিগের প্রথম দেখায় রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছিল বার্সাকে। সেই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বার্সাকে নিয়ে বেশ ট্রল করেছিল লস ব্লাঙ্কোসরা। তাই এবার নিজেদের ঘরের মাঠে জিতেই সেই সমালোচনার কড়া জবাব দিতে চাইবে তারা। আজ জয় পেলে আরও তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সামনে ট্রফি উদযাপনের এমন দারুণ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না দলটি।

রিয়ালের সম্মান রক্ষার লড়াই অন্যদিকে, রিয়াল মাদ্রিদের জন্য আজকের ম্যাচটি শুধুই সম্মান রক্ষার লড়াই। ড্রেসিং রুমের অস্থিরতা আর খেলোয়াড়দের ইনজুরি সমস্যার মধ্যে থাকা দলটি অন্তত মৌসুমের সবচেয়ে বড় এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে মরিয়া থাকবে।

ইতিহাসের পাতায় এল ক্লাসিকো এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৬৩ বার মুখোমুখি হয়েছে এই দুই পরাশক্তি। পরিসংখ্যানে দুই দল প্রায় সমানে সমান। এর মধ্যে ১০৬টি ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, আর বার্সেলোনা জিতেছে ১০৫টিতে।

সর্বশেষ নিউজ