ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবির মাধ্যমে আলোচনায় এসেছেন।
রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুকে একসঙ্গে তিনটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ছবিগুলোতে সুইমিংপুলের ধারে শান্ত পরিবেশে দেখা যায় পরীমনিকে। পেছনে অস্তগামী সূর্যের সোনালি আলো, আকাশজুড়ে মেঘের ছায়া এবং সবুজ প্রকৃতি মিলিয়ে তৈরি হয় মনোমুগ্ধকর দৃশ্য।
একটি ছবিতে পুলের ধারে বসে দূরে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। আরেকটি ছবিতে চোখ বন্ধ করে চুলে হাত দিয়ে উপভোগ করছেন সন্ধ্যার মুহূর্ত। অন্য একটি ছবিতে সূর্যের আলো এসে পড়েছে তার চুল ও পোশাকে, যা পুরো ছবিতে যোগ করেছে নান্দনিকতা।
হালকা ফুলেল নকশার ঢিলেঢালা পোশাকে পরীমনির এই উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। ছবির মন্তব্য ঘরেও দেখা গেছে উচ্ছ্বাসের ঢল।
এক ভক্ত লিখেছেন, “এভাবে ছবি তুলবেন না আপু, নজর লাগবে।” আরেকজন মন্তব্য করেন, “এত সুন্দর পায়ে কে মেহেদি দিলো?” কেউ আবার লিখেছেন, “রূপের রানি পরীমনি।”
ব্যক্তিগত জীবন ও অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। এবারও সূর্যাস্তের আলোয় তার নতুন উপস্থিতি ভক্তদের মন কেড়েছে।

