১২ মে ২০২৬, মঙ্গলবার

ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একটি বিস্তৃত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে যুব উন্নয়ন, পেশাদার অ্যাথলেটদের অভিজ্ঞতা বিনিময় এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকীকরণে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার পথ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং তুরস্কের পক্ষে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও অর্থায়ন, বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা এবং কারিগরি জ্ঞান বিনিময়ে যৌথভাবে কাজ করবে দুই দেশ। এ জন্য উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা পারস্পরিক সফর করবেন বলেও জানানো হয়েছে।

এছাড়া ক্রীড়ায় সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া সুবিধা বৃদ্ধি এবং বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

একই সঙ্গে ক্রীড়াঙ্গনে সততা, নৈতিকতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়েও একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তির ফলে শুধু ক্রীড়াক্ষেত্রে পারফরম্যান্স উন্নয়নই নয়, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও বন্ধুত্বও আরও গভীর হবে।

সর্বশেষ নিউজ