মিরপুর টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। রানার বোলিং তোপে নিজেদের ইনিংসে মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে এই দাপুটে জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অধিনায়ক নাজমুল হাসান শান্তর দল।