১৩ মে ২০২৬, বুধবার

‘রকস্টার’ সিনেমায় শাকিবের জেলজীবন: প্রকাশ্যে এলো প্রথম গান ‘পিরিতি’

বিনোদন ডেস্ক
spot_img
spot_img
পোস্টার, অ্যানিমেটেড টিজার ও অফিসিয়াল টিজারের পর ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান প্রকাশ্যে এসেছে। ‘পিরিতি’ শিরোনামের গানটি মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টায় মুক্তি পায়।

গানটির সম্পূর্ণ চিত্রায়ণ হয়েছে জেলখানার আবহে, যেখানে শাকিব খানকে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তবে গল্পের প্রেক্ষাপটে তিনি কেন জেলবন্দি হয়েছেন, সে বিষয়ে গানে কোনো সুস্পষ্ট আভাস দেওয়া হয়নি।

‘পিরিতি’ গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর পর্দায়ও বেশিরভাগ সময় উপস্থিত ছিলেন পান্থ কানাই।

নির্মাতা আজমান রুশোর গল্পে নির্মিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খান একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিনেমায় একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, ক্যারিয়ারের উত্থান-পতন এবং বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

পরিচালক আজমান রুশো জানান, সিনেমা নির্মাণের আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের নানা ঘটনার মিশেলে তিনি এই গল্পটি তৈরি করেছেন।

সর্বশেষ নিউজ